বানিয়াচংয়ে বজ্রপাতে নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে আব্দুল ওয়াহিদ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
শনিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারের খেয়াঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত কাজে স্থানীয় আলীগঞ্জ বাজারে আসেন। তিনি খেয়াঘাটে পৌঁছামাত্র বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় আব্দুল ওয়াহিদ বজ্রাঘাতে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ডা. হায়দার আলী তাকে মৃত ঘোষণা করেন।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed