Main Menu

অসামাজিকতার দায়ে ১১ নারী-পুরুষ আটক

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১১ নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৪ জন নারী।

শনিবার (৮ জুন) বেলা আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মো. মাহাবুর আলম মন্ডল, এসআই মো. রফিকুল ইসলাম, এসআই শশধর বিশ্বাস, এসআই সৌমেন দাস, এএসআই ক্ষিরোদ চন্দ্র চন্দ, এএসআই রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার বাবনা পয়েন্টের হোটেল আকাশ (আবাসিক) থেকে তাদের আটক করেন।

Manual2 Ad Code

আটককৃতরা হলো- সিলেট বিমানবন্দর থানাধীন শিমুলকান্দি গ্রামের নাছির আহমদের ছেলে ছালেহ আহমদ (২২), বালাগঞ্জের রুফিয়া গ্রামের কমর উদ্দিনের ছেলে ইলিয়াস আলী (২৭), ওসমানীনগর উপজেলাধীন কালিপুর গ্রামের আশিক আলীর মেয়ে বাবলি আক্তার (১৮), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রৌশন আলীর ছেলে জাকির আহমদ (২৩), একই উপজেলার বদিকোনা গ্রামের মো. আরফান মিয়ার ছেলে মো. রফিক (২০) ও মোড়ারবন গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে গোলাম কিবরিয়া (৪৬), নগরীর টিলাগড় পূর্ব শাপলাবাগ এলাকার রমজান আলীর মেয়ে কুলসুমান বেগম (১৯)।

Manual2 Ad Code

দিনাজপুর জেলার বিরুল থানাধীন উত্তর বিষ্ণপুর গ্রামের আছির উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৮), চট্টগ্রামের রাউজান থানাধীন উত্তরগোজা গ্রামের অনিল বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস (৪০), লক্ষীপুর সদর থানাধীন সুনাতলি গ্রামের মৃত রহিমের মেয়ে লিমা (২৫) ও ঢাকার ক্ষিলক্ষেত থানাধীন নাওয়াপাড়া এলাকার ছুটন মিয়ার মেয়ে তানিয়া (২২)।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code