স্বাগতিক লাওসকে হারিয়ে দিলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: শুরুটা একেবারেই ভালো ছিল না। বলতে গেলে লাওসের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে কোণঠাসই ছিল বাংলাদেশ। একের পর এক আক্রমণ প্রতিহত করে প্রথমার্ধ কাটিয়ে দেয়া সেই বাংলাদেশ বদলে যায় দ্বিতীয়ার্ধে। কোচ জেমি ডের দুটি পরিবর্তনে আক্রমণভাগের ধার বেড়ে যায় এবং তাতেই বাংলাদেশ কাঙ্খিত গোল করে মাঠ ছাড়ে গুরুত্বপূর্ণ জয় নিয়ে।
বৃহস্পতিবার লাওসের ভিয়েনতিয়ানে কাতার বিশ্বকাপ-২০২২ বাছাইয়ের প্রথম পর্বের ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকদের। ৭১ মিনিটে বদলি ফরোয়ার্ড রবিউল হাসান দুর্দান্ত এক গোল করে পূর্ণ পয়েন্ট এনে দেন দলকে।
ভুল পাস আর এলোমেলো খেলা ছিল প্রথমার্ধে। আক্রমণের ধারও ছিল না তেমন। মাঝমাঠ থেকে মাঝে মধ্যে ভালো বল আক্রমণভাগে সরবরাহ হলেও ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি।
দ্বিতীয়ার্ধে আরিফুলের পরিবর্তে রবিউল এবং মতিনের পরিবর্তে সবুজকে মাঠে নামান কোচ। তাতেই আক্রমণের ধার বেড়ে যায় বাংলাদেশের। তবে নেমেই ম্যাচের সহজ সুযোগ নষ্ট করেন সবুজ। ফাকা পোস্টেও গোল করতে পারেননি থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করা এ স্ট্রাইকার। ৭১ মিনিটে মাঝ মাঠ থেকে পাওয়া বল ধরে বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে গোল করেন রবিউল।
গোলের পর উদযাপন করতে গিয়ে জার্সি খুলে ফেলেন রবিউল। নিয়ম ভেঙে এমন কাজ করায় দৌড়ে এসে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। দুই দলের ফিরতি ম্যাচ ঢাকায় ১১ জুন। এই ম্যাচে ড্র করতে পারলেই বাংলাদেশ উঠে যাবে দ্বিতীয় রাউন্ডে।
বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল)।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
Manual8 Ad Code স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনারRead More



Comments are Closed