সিরাজগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কলেন সরদিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা এমারুল হোসেন (৪২) এবং প্রাইভেট কারচালক রুবেল (৪৫)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ব্যাংক কর্মকর্তা এমারুল বেলকুচির শ্বশুড় বাড়ি থেকে প্রাইভেট কারযোগে (ঢাকা মেট্রো-গ-৩৫-৯৩১৮) ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। তারা হরিণচড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কারটি খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মারা যান এমারুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual8 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed