সুনামগঞ্জে ভারতীয় মদসহ যুবক আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারত থেকে মাদকের চালান নিয়ে বাড়ি ফেরার পথে হাবিবুর রহমান (১৯) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার তাহিরপুর থানা পুলিশ ওই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
হাবিবুর তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের সবজি ব্যবসায়ি কালা মিয়ার ছেলে।
বিজিবির ব্যাটালিয়ন হেডকোয়ার্টার জানায়, উপজেলার বড়ছড়া শুল্ক ষ্টেশন এলাকা দিয়ে ভারত থেকে মাদকের চালান নিয়ে আসার পর টেকেরঘাট বিওপির বিজিবির টহল দল বড়ছড়া মসজিদ সংলগ্ন পাকা সড়ক থেকে বুধবার বিকেলে হাবিবুর ওরফে হাবিব্যাকে একটি মোটরসাইকেল ও বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ১১ বোতল মদ, বাংলাদেশি ১৭৯০ টাকা সহ আটক করে।
আটককৃত মদ ও মোটরসাইকেলের মুল্য প্রায় ২ লাখ ৫৬ হাজার ৪৯০ টাকা।
এ ব্যাপারে বিজিবি টেকেরঘাট বিওপির হাবিলদার আবদুর রাজ্জাক বাদী হয়ে জব্দকৃত মোটরসাইকেল ও ভারতীয় মদ সহ আটককৃতকে রাতে তাহিরপুর থানায় সোপর্দ করার পর একটি মামলা দায়ের করেন।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed