বাংলাদেশি সোমাকে ৪২ বছরের কারাদণ্ড
প্রবাস ডেস্ক: বাড়ির মালিককে ছুরিকাঘাত করার দায়ে ২৬ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমাকে ৪২ বছরের কারাদণ্ড দিয়েছেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আদালত।
স্থানীয় সময় বুধবার (৫ জুন) দেশটির ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক লেসলি টেইলর এ আদেশ দেন।
সোমার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। মোমেনা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে পড়াশোনা শেষ করেন। এরপরই তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান।
ভিক্টোরিয়া রাজ্যের আইন কারাবিধি অনুযায়ী, সোমাকে কমপক্ষে ৩১ বছর ৬ মাস কারাগারে থাকতে হবে। এরপরেই তিনি প্যারোলের আবেদন করতে পারবেন।
২০১৮ সালের ১ ফেব্রুয়ারি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান সোমা। ওই বছরেরই ফেব্রুয়ারি ১০ ফেব্রুয়ারি হত্যার উদ্দেশ্যে মেলবোর্নে সিংগারাভেলু নামে বাড়ির এক মালিককে ছুরিকাঘাত করলে তাকে গ্রেফতার করে পুলিশ।
জঙ্গি সংগঠন আইএসের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সোমা এই সন্ত্রাসী হামলা চালিয়েছেন বলে অস্ট্রেলীয় পুলিশের অভিযোগ। এরপর গেল বছরের আগস্ট মাসে মোমেনার বিচার শুরু করে অস্ট্রেলিয়ার ম্যাজিস্ট্রেট আদালত।
এ ঘটনায় গত বছর ফেব্রুয়ারিতে রাজধানী ঢাকার কাজীপাড়ায় সোমাদের বাসায় যায় ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের দল। সেদিন সোমার ছোট বোন আসমাউল হুসনা সুমনা কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তার ওপর ছুরি নিয়ে আক্রমণ চালায়। পরে জানা যায় সোমার হাত ধরেই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন সুমনা।
অস্ট্রেলিয়ায় গ্রেফতার মোমেনা সোমা ও ঢাকায় গ্রেফতার ছোট বোন আসমাউল হুসনা সুমনা ধর্মের অপব্যাখ্যায় প্রভাবিত হয়ে জঙ্গিবাদে জড়ায় বলে সিটিটিসি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানিয়েছিলেন।
Related News
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেনRead More



Comments are Closed