চালু হচ্ছে ঢাকা-সিকিম সরাসরি বাস সার্ভিস
বৈশাখী নিউজ ডেস্ক : সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয় পর্বতমালার সুউচ্চ শিখরগুলো উপভোগ করতে আগ্রহী ভ্রমণপ্রেমীদের জন্য আসছে সরাসরি বাস। সিকিম যাত্রা নির্বিঘ্ন করতে এবারে ঢাকা থেকে সিকিম পর্যন্ত সরাসরি বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকারি পরিবহন প্রতিষ্ঠান বিআরটিসি। আগামী জুলাইয়ে চালু হতে পারে এই রুটের সরাসরি পরিবহন। শ্যামলী পরিবহন এ বাস চালু করতে যাচ্ছে।
জানা গেছে, বর্তমানে পাঁচটি রুটে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে বিআরটিসির ব্যানারে শ্যামলী পরিবহনের বাস ভারত-বাংলাদেশে চলাচল করে। এর মধ্যে শ্যামলী পরিবহনের প্রথম বিলাসবহুল হুন্দাই বাস ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-শিলং-গৌহাটি ও কলকাতা-ঢাকা-আগরতলা রুটে চলাচল করছে। পর্যটকদের বিপুল আগ্রহ দেখেই নতুন এই আন্তর্জাতিক রুটে বিআরটিসি বাস চালু করতে আগ্রহী।
এ বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া আরও জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং বাস অপারেটর প্রতিনিধি মিলিয়ে প্রায় ৫০ জনের একটি দল জুলাই মাসের মাঝামাঝি সময়ে শ্যামলী এন আর ট্রাভেলসের একটি বাস নিয়ে সিকিম যাবে।
Related News
সবুজ চা বাগানে কাশফুলের সাদা চাদর, দর্শনার্থীদের ভিড়
Manual2 Ad Code পর্যটন ডেস্ক: দুই পাশে সবুজ চায়ের বাগান, মাঝখান দিয়ে বয়ে চলেছে ছড়া।Read More
থাই ভিসায় নতুন নিয়ম, লাগবে গুরুত্বপূর্ণ ২ নথি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের ভিসা পেতে হলে এখন থেকেRead More



Comments are Closed