ওসমানীনগরে বাস খাদে পড়ে নিহত ১
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে এক গৃহবধু নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০জন যাত্রী।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেন।
নিহত মহিলার লাশ উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়।
নিহত গৃহবধু খুর্শেদা বেগম (২০) সুনামগঞ্জ সদর থানার বেড়িগাঁও গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।
জানা যায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নং ঢাকা মেট্রো ব-১৫-০১৫৮) ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা গৃহবধু খুর্শেদা নিহত হন। আহত হন গাড়িতে থাকা কমপক্ষে ৩০জন যাত্রী।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
আহত ৪ জনের নাম জানা গেছে। এরা হলেন- হযরত আলী (৩০), ফারুক মিয়া (৩০), কামরুন নাহার (২৩), আব্দুল (৮)। অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইরচার্জ (ওসি) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed