শাহজালালে বিমানের জরুরি অবতরণ
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান।
সোমবার সকালে উড্ডয়নের পরপরই ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিজি ১৪৩৩ ফ্লাইটটি সোমবার সকাল ৮টায় শাহজালাল বিমানবন্দর থেকে কক্সবাজারে উদ্দেশ্যে রওনা হয়।
তিনি বলেন, বিমান উড্ডয়নের পরপরই পাইলট যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়ে বিমানটি জরুরি অবতরণ করান।
এছাড়া জরুরি অবতরণের কিছুক্ষণ পরই ওই ফ্লাইটটি পুনরায় কক্সবাজারের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যায় বলেও জানান শাকিল মেরাজ।
প্রসঙ্গত, এর আগে গত ৮ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেরই আরেকটি ড্যাশ-৮ কিউ ৪০০ বিমান ৩৫ জন আরোহী নিয়ে মিয়ানমারের ইয়াংগুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়। এতে উড়োজাহজটি মাঝ বরাবর ভেঙে যায়, আহত হন বিমানটির অনেক যাত্রী।
Related News
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More
ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়াRead More



Comments are Closed