সিলেট-সুনামগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট চলছে
সুনামগঞ্জ প্রতিনিধি: বিআরটিসির বাস সার্ভিস ঠেকাতে এবার সুনামগঞ্জে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চলছে।
আজ সোমবার ভোর ৬টা থেকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলছে।
এর আগে রোববার রাত আড়াইটায় সুনামগঞ্জ শহরের পৌর বিপণীস্থ মালিক শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।
প্রসঙ্গত, আজ সোমবার দুপুর থেকে জনদুর্ভোগ লাগবে জেলাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে সুনামগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্ভোধন করার কথা রয়েছে।
বিআরটিসির বাস চালুর সিদ্বান্ত ঠেকাতে সুনামগঞ্জ-সিলেট সড়কে সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির নামে পরোক্ষভাবে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে পরিবহন ধর্মঘট শুরু করা হয়েছে বলে ভোর থেকে অপেক্ষমান ভোগান্তির শিকার সিলেটগামী শতশত যাত্রীরা অভিযোগ তুলেছেন।
সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি মোজাম্মেল হক বলেন, বিগত ৫০ বছর যাবৎ সিলেট-সুনামগঞ্জ সড়কে আমরা যাত্রী সেবা দিয়ে আসছি, ইতিমধ্যে আমরা আমাদের বাসের মানও উন্নত করেছি। আমাদের সঙ্গে আলোচনা না করেই অভ্যন্তরীন সড়কে বিআরটিসি বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে। এই সড়কে বিআরটিসি বাস চলাচলের কারণে মালিক, শ্রমিকরা ক্ষতির মুখে পড়তে হবে। আমরা এর প্রতিবাদে সোমবার ভোর ৬টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে কর্মবিরতির ঘোষণা করেছি। আমাদের দাবি, বিআরটিসি বাস চলাচলের যে উদ্যোগ নেয়া হয়েছে তা বন্ধ করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও হুশিযারী প্রদান করেন এ নেতা।
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ এমপি জানান, সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রীদের দূর্ভোগ কমাতে বিআরটিসি বাস চলাচলের উদ্যোগ নেয়া হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির অত্যাধুনিক বাস সার্ভিস উদ্বোধন করা হবে। তিনি আরো বলেন, আমি মনে করি ঈদে হাজার হাজার ঘরমুখো মানুষকে ভোগান্তিতে ফেলতে মালিক শ্রমিক ঐক্য পরিষদ অহেতুক অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed