Main Menu

এসএসসিতে পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ ১৪২ পরীক্ষার্থী

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় নতুন করে আরও ২৩৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ১৪২ পরীক্ষার্থী।

শনিবার (১ জুন) এসএসসির পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করেছে ঢাকা বোর্ড।

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর জানান, মোট ৫৭ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তারা মোট ১ লাখ ৩৯ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন করেছিল। তার মধ্যে ২ হাজার ৮৩ জনের ফল পরিবর্তন হয়েছে। এই ফল ঢাকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

গত ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। এরপর নির্ধারিত পদ্ধতিতে পুনর্নিরীক্ষণে আবেদন নেওয়া হয়। তবে এই পুনর্নিরীক্ষণে উত্তরপত্রে প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগে কোনো ভুলত্রুটি আছে কি না, সেটা দেখা হয়; খাতা পুনর্মূল্যায়ন করা হয় না।

Manual3 Ad Code

এখন যাদের ফল পরিবর্তন হয়েছে, আবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদনের সুযোগ পাবে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩ ও ৪ জুন।

Manual3 Ad Code

বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code