Main Menu

সিলেটে ৪ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভেজাল খাবার উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে ফিজা, স্বাদসহ ৪টি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে দক্ষিণ সুরমার গোটাটিকর বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব এই জরিমানা আদায় করে।

এ সময় শিল্প নগরী এলাকায় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বাদ এন্ড কোং কে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে এক লক্ষ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে রিজেন্ট ফুডকে ৭০ হাজার, রসমেলা ফুডকে ৪০ হাজার এবং ফিজা এন্ড কোং কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে মান নিয়ন্ত্রণের বিষয়ে সতর্কও করে দেয়া হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব জানায়, রমজান মাসে শুধু নয় সিলেটে সাধারণ মানুষের স্বার্থে এই অভিযান সারা বছর অব্যাহত থাকবে। আজ ৪টি প্রতিষ্ঠানকে ভেজাল খাবার উৎপাদনসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে দুই লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের উপ পরিচালক মো: ফয়েজ উল্লাহ বলেন, খাদ্যে ভেজাল ও অনিয়মের ব্যাপারে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। বছরব্যাপী এমন অভিযান চলবে।

Share





Related News

Comments are Closed