শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোষাক
সুনামগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার।
মঙ্গলবার (২৮ মে) জেলা শহরের হাসন নগর এলাকার শিশুপরিবারে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।
পোষাক বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুবুর রহমান, জেলা সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা সুচিত্রা রায়, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী মুক্তাদির, ডি আই টু আব্দুল লতিফ তরফদার প্রমুখ সহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, আমি মনে করি অভিভাবকহীন এসব শিশুরা যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রত্যেক সামর্থবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবিক জাগ্রতবোধ থেকেই তাদের পাশে গিয়ে সহযোগীতার হাত প্রসারিত করা উচিত।
Related News
সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ৭জন টেঁটাবিদ্ধসহ আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সাতজন টেঁটাবিদ্ধসহ অন্ততRead More
শনিবার সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎRead More



Comments are Closed