হবিগঞ্জে ২০দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইমাম আহম্মদ রেজা শাহ শামসু উদ্দিন সুন্নিয়া মাদ্রাসার উজ্জ্বল মিয়ার (১৩) নামের এক ছাত্র ২০দিন ধরে নিখোঁজ। এ ঘটনায় ওই ছাত্রের বাবা তাহির মিয়া চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করেছেন। সে মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।
নিখোঁজ মাদরাসা ছাত্র উজ্জ্বলের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ মে উজ্জ্বল চিনি কিনতে স্থানীয় আমুরোড বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে গত ২৩ মে উজ্জ্বলের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এরপর পরিবারের পাশাপাশি পুলিশও বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করলেও তার সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।
উজ্জ্বলের বাবা তাহির মিয়া বলেন, বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা উজ্জ্বলকে উদ্ধারের চেষ্টা করছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, “পুলিশ বিভিন্ন স্থানে উজ্জ্বলকে খোঁজছে। বিভিন্ন থানায়ও ইতোমধ্যে অবগত করা হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত উজ্জ্বলের সন্ধান পাওয়া যাবে।”
Related News
হবিগঞ্জে নিখোঁজের ৫দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজRead More
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More



Comments are Closed