Main Menu

নৌপথে চাঁদাবাজির দায়ে আটক ৭

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সুনামগঞ্জে নৌ-পথে অবৈধ ভাবে চাঁদাবাজি করায় ৭ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৭ মে) জেলার সদর থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, জেলার সদর থানার তেঘরিয়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. আবুল কালাম (৩০), একই এলাকার নুরু উদ্দিনের ছেলে মো. দিলু (২২), হুমাযুন কবিরের ছেলে মো. মাজহারুল ইসলাম (২৪), বিশ্বম্ভরপুর থানার মাজেরটেক এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো সাজ্জাদ আলী (১৯), সদর থানার উরার কান্দা এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. সেলিম (২৬), বিশ্বম্ভরপুর থানার মাজেরটেক এলাকার মৃত সুরুজ আলীর ছেলে মো. কাছম আলী (২৫) ও সদর থানার উরার কান্দা এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো ফরহাদ (২৪)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানার সাহেব বাজার ঘাট এলাকা থেকে নৌ পথে অবৈধ চাঁদা আদায় করা কালে ৯টি মোবাইল, ৯টি সিমকার্ড, নগদ ২৭৪০ টাকাসহ তাদের আটক করে। আটককৃতদের জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code