হবিগঞ্জে নারী চা শ্রমিকের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে জলিকা মুণ্ডা (২২) নামে এক নারী চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে।
সোমবার (২৭ মে) ভোররাতে তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার ভোররাতে চুনারুঘাট উপজেলার লাল চান চা-বাগান থেকে জলিকা মুন্ডার (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ। লাল চান চা-বাগানের পাথর টিলায় নিজ ঘর থেকেই লাশটি উদ্ধার করা হয়। জলিকা মুন্ডা ওই বাগানের রাজেন মুন্ডার স্ত্রী। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী রাজেন মুন্ডাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক তাই ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরই সব কিছু বলা যাবে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।
Related News
বাহুবলে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করেRead More
হবিগঞ্জে নতুন মোবাইল ফোন নিয়ে বিরোধ, যুবকের করুণ পরিণতি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোন নিয়ে বিরোধের পরRead More



Comments are Closed