এডভোকেট আবিদা হত্যাকান্ডের নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দূর্বৃত্তদের হামলায় মৌলভীবাজারের বড়লেখায় রোববার ((২৬ মে) রাতে আবিদা সুলতানা নামে এক আইনজীবী হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইনজীবী নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রত আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ জামিলুল হক জামিল ও সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ প্রেরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাজে আইনের শাষন প্রতিষ্ঠায় আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য আবিদা সুলতানা হত্যাকান্ডের রহস্য দ্রত উদঘাটন করে হত্যাকান্ডে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে সমাজে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে। আবিদা হত্যাকান্ডের খবরে সিলেটের আইনজীবীরা বিক্ষুব্ধ। হত্যাকারীদের দ্রত গ্রেফতার করা না হলে আইনজীবীরা রাজ পথে নামতে বাধ্য হবে।
Related News
সিলেটে দুই বেকারিতে জরিমানা, একটি সিলগালা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা খাসদবির ও বাদামবাগিচা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশেRead More
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদেরRead More



Comments are Closed