শ্রীমঙ্গলে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের হুগলিয়া বাজারে বালুভর্তি ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ মে) সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত আলমগীর (১২) একই উপজেলার সিক্কা গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক তার আর কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, নিহত আলমগীর রাস্তা দিয়ে হেঁটে আসছিল, হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তাকে পাশের দিক থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়া মাত্রই সেখানে ফোর্স পাঠিয়েছি। ঘাতক ট্রাক ও ড্রাইভারকে ধরার জন্য আমরা চেষ্টা করছি।
Related News
কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষাRead More
কমলগঞ্জে রাজকান্দি বন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনের দুর্গম পাহাড়ি এলাকাRead More



Comments are Closed