Main Menu

সিলেটে নিখোঁজ হওয়া ২৩টি মহিষ উদ্ধার

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়া ২৩টি মহিষ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার বেলা আড়াইটায় নগরীর শেখঘাট এলাকার সুরমা নদীর পাড় হতে মহিষগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে দুইটি ট্রাকভর্তি মহিষ নিখোঁজ হয়।

Manual3 Ad Code

এ ঘটনায় মহিষের মালিক চট্রগ্রামের আনোয়ারা থানার বারখাইন গ্রামের হাবীবুর রহমানের ছেলে জুয়েল হাবীব শুক্রবার সকাল ৯টায় কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে এসআই মো. নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নগরীর শেখঘাট থেকে নিখোঁজ মহিষগুলো উদ্ধার করেন। পরে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা উদ্ধার হওয়া মহিষগুলো মালিকের কাছে হস্তান্তর করেন।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code