Main Menu

পুকুরে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সৌখিন আহমেদ নামে এক মেডিকেল কলেজ ছাত্র মারা গেছেন।

শুক্রবার (২৪ মে) দুপুর ১টার দিকে নগরীর বিশ মেগাওয়াট বালাপাডা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Manual8 Ad Code

নিহত সৌখিন নগরীর মেডিকেল ধাপ এলাকার বাসিন্দা চিকিৎসক সামসুজ্জামানের ছেলে। তিনি রংপুরের একটি প্রাইভেট মেডিকেল কলেজে পডাশোনা করতেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে সৌখিন আহম্মেদ তার দুই বন্ধুসহ গোসল করতে ওই পুকুরে নামে। এর কিছুক্ষণ পর সৌখিনের খোঁজ না পেযে তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা এসে রংপুর ফায়ার সার্ভিসে খবর দেয। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিযে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code