বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো শক্তিশালী হবে : পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দুই দেশে স্থিতিশীল সরকার থাকলে আমরা উভয়ে উন্নয়নের দিক থেকে এগিয়ে যাবো। নরেন্দ্র মোদি সরকার পুনরায় ক্ষমতা গ্রহণের ফলে ভারত-বাংলাদেশ দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। এ জন্য আমরা ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানাই।
শুক্রবার (২৪ মে) বিকেলে সিলেটে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে জানিয়ে তিনি আরও বলেন, তাদের সঙ্গে আমরা গত কয়েক বছর ধরে যেভাবে কাজ করছি একইভাবে আরো নিবিড়ভাবে কাজ করবো।
তিস্তা চুক্তি প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিজের প্রথম সফরে ভারত গিয়ে আমি তিস্তা চুক্তি প্রসঙ্গে কথা বলেছি। ভারতের কেন্দ্রীয় সরকার এ চুক্তির বিষয়ে আন্তরিক। আমি মনে করি, এ সরকারের সময়ে এ সমস্যার সমাধান হয়ে যাবে।
এর আগে মন্ত্রী সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ড. মোমেন বলেন, উন্নয়নে কোন বৈষম্য নয়, সমতা চাই। উন্নয়ন কী হবে তা স্থানীয় জনপ্রতিনিধিরা নির্ধারণ করবেন।
তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে আরও বলেন, জনগণের জন্য প্রকল্প তৈরি করুন, তা বাস্তবায়নে সবধরণের সহযোগিতা দেওয়া হবে। যেসব এলাকায় বিদ্যালয় নেই সেখানে বিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ নিন। সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে এ এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে সবধরণের সহযোগিতা নিয়ে আসার চেষ্টা করবো।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজোয়ান আহমদ, আজাদুর রহমান আজাদ, ফরহাদ চৌধুরী শামীম, একে লায়েক, আজম খান, মো. তারেক আহমদ তাজ, রাশেদ আহমদ, আব্দুল মুহিত জাবেদ, আফতাব হোসেন খান, আব্দুল মোমেন, লিপন বকস প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সিটি কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।-বাসস
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed