সব পাবলিক পরীক্ষার ফি দেবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: ৬ষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব শিক্ষার্থীর পাবলিক পরীক্ষার ফি, টিউশন ফি, বই কেনা ও উপবৃত্তি দেবে সরকার। এ লক্ষ্যে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকার প্রকল্প চালু করা হয়েছে। পাঁচ বছর মেয়াদী এসইডিপি প্রকল্পটি বাস্তবায়নে শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, অধ্যক্ষসহ সবার সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এসইডিপির এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতাকালে মন্ত্রী এ আহ্বান জানান।
কর্মশালায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মানসম্মত শিক্ষার বিষয়টি ছিল। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব শিক্ষার্থীর টিউশন ফি দেয়া হবে। এছাড়াও পাবলিক পরীক্ষার ফি প্রদান, বই কেনা, উপবৃত্তি ও টিউশন ফি এবং স্টকহোল্ডারদের প্রশিক্ষণ ও ওরিয়েন্টশন প্রদান করা হবে।
প্রকল্পের প্রধান বাস্তবায়নকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এছাড়া সহ বাস্তবায়নকারী হিসেবে কাজ করবে ১৩টি সংস্থা।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed