সিলেটে তিন প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) নগরীর দরগা মহল্লায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের একটি দল।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের নেতৃত্বে অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে বালুচরি ডেইলি শপকে হাইকোর্টে নিষিদ্ধ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা, একই কারণে আল জায়ফর জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং রানা এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ মোল্লা সল্ট ও সান চিপস ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed