Main Menu

উইন্ডিজকে হারিয়ে জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেল বাংলাদেশ।

সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের জোড়া অর্ধশতক টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দেয়।

শুক্রবার (১৭ মে) আয়ারল্যান্ডের ডাবলিনে বৃষ্টিবিঘ্নিত ফাইনাল ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ২০ ওভারে ১৩১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। প্রায় সোয়া পাঁচ ঘণ্টা পর খেলা নেমে আসে ২৪ ওভারে। ১ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের অসাধারণ ব্যাটিংয়ে সাত বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয় করলো বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন ওপেনার সৌম্য সরকার। ২৪ বলে অপরাজিত ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেক হোসেন। ২০ বলে বাংলাদেশের হয়ে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়া মোসাদ্দেক জিতে নেন ম্যাচসেরা পুরস্কারও।

Share





Related News

Comments are Closed