বাহুবলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে ট্রেনে কাটা পড়ে রফিকুল ইসলাম (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের মির্জাটুলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন তিনি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
« সমকামী বিয়ের বৈধতা দিলো তাইওয়ান (Previous News)
(Next News) সাগরে ডুবে নিখোঁজ সিলেট সদরের সাব্বির »
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed