সমকামী বিয়ের বৈধতা দিলো তাইওয়ান
আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার প্রথম দেশ হিসেবে তাইওয়ান সমলিঙ্গের বিয়ে অনুমোদন করলো। শুক্রবার দেশটির পার্লামেন্টে সমকামী বিয়ে বৈধ ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয় এর আগে ২০১৭ সালে দেশটির সাংবিধানিক আদালতও রায় দিয়েছিলো যে সমলিঙ্গের বিয়ে করার আইনি অধিকার রয়েছে। সেসময়ই পার্লামেন্টকে ২ বছরের সময়সীমা বেধে দেওয়া হয়েছিলে। আগামী ২৪ মে সেই সময়সীমার শেষ দিন ছিলো।
পার্লামেন্ট সদস্যরা এই বিয়ের বৈধতা দানে তিনটি ভিন্ন ভিন্ন বিল নিয়ে কথা বলেন। এরপর একটি বিলে সম্মত হয়ে আইন পাশ হয়। বাকি দুটি বিলে সমলিঙ্গ বিয়ের চেয়ে পারিবারিক সম্পর্ক বা ইউনিয়ন বেশি মনে হচ্ছিলো বলে জানান আইনপ্রণেতারা। তাদের দাবি, বিয়ের ব্যাপারটি স্পষ্ট ছিলো না সেখানে।
ঐতিহাসিক এই রায়ে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়েছেন শত শত সমকামী অধিকার কর্মী।
২০১৭ সালের ওই রায়ে সমালোচনা হলেও পার্লামেন্টও একই পথে হাঁটলো। এই বিষয়ে আয়োজিত গণভোটেও সমকামী বিয়ের পক্ষেই রায় দিয়েছে জনগণ।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed