কমলগঞ্জে ভাই বোনের হামলায় স্বামী-স্ত্রী আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সহোদর ভাই ও বোনের হামলায় স্ত্রীসহ এক প্রবাসি আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে এ ঘটনা ঘটে।
থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বুধবার সন্ধ্যায় দুই সহোদর হামলা চালিয়ে আধকানি গ্রামের ওমান প্রবাসী ইসলাম উদ্দীন (৩২) ও তার স্ত্রী সালমা আক্তার (২১) কে আহত করে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ইসলাম উদ্দীন অভিযোগ করে বলেন, আমি বিদেশে (ওমান) থাকাকালীন পাঠানো টাকা দিয়ে বড় ভাই ইমাম উদ্দীন পৈত্রিক সম্পত্তিতে ও আমার নিজের নামে ক্রয়কৃত জমিতে বসতঘর নির্মাণ করে। আমি ওমান থেকে দেশে আসার পর নিজের নামে ক্রয়কৃত জমিতে নির্মাণাধীন ঘরে কাজ শুরু করতে চাইলে তারা বাঁধা দেন। এভাবে আমার ক্রয়কৃত জমি দখলে নিতে বড় দুই ভাই আতা মিয়া, ইমাম উদ্দিন ও বোন জহুরুন বেগম পূর্ব পরিকল্পিতভাবে দা, লোহার রড দিয়ে হামলা চালিয়ে আমাকে ও আমার স্ত্রী সালমা আক্তারকে রক্তাক্ত জখম করেছে। এসময়ে ঘর থেকে নগদ টাকা, স্বর্ণ, মোবাইল ফোনসহ ৭২ হাজার টাকার মালামাল লুটে নেয় তারা।
এ ঘটনায় আহত নির্যাতিত সালমা আক্তার বাদি হয়ে তিনজনকে আসামী করে বৃহস্পতিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হামলাকারীদের মধ্যে ইমাম উদ্দীনকে গ্রেফতার করেছে।
অভিযোগ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। তবে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই আব্দুস শহীদ এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজারভূক্ত ইমাম উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহৈাজতে প্রেরণ করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed