বৌদ্ধ পূর্ণিমায় সিলেটে র্যাবের ৩ স্তরের নিরাপত্তা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমায় জঙ্গি হামলা হতে পারে বলে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে এমন হামলা ঠেকাতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বৌদ্ধ পূর্ণিমায় সিলেটে জঙ্গি হামলা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে র্যাব-৯, এর বিশেষ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে। এ সময় বিভিন্ন জঙ্গি সংগঠন, চরমপন্থি বা স্বার্থান্বেষী মহল ও সন্ত্রাসীরা এবং যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সে জন্য র্যাব-৯, সিলেট কর্তৃক তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এতে আরও বলা হয়, “র্যাবের বিশেষ টহলের পাশাপাশি সাদা পোষাকে ও মোটর সাইকেল টহলসহ র্যাব সদস্যগন এবং ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে পরিদর্শনের মাধ্যমে বৌদ্ধ বিহার ও তার আশপাশ এলাকায় অত্যন্ত সতর্কতার সহিত অবস্থানে থাকবে।”
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed