ভোলাগঞ্জে ৭ ‘বোমা মেশিন’ ধ্বংস
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ৭টি পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ ও ১ হাজার ফুট পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃতে বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘন্টা এ অভিযান চলে। এসময় জব্দকৃত বোমা মেশিন এবং পাইপ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলন করছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন।।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed