বিদেশ থেকে ফিরেই স্ত্রীর হাতে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়া থেকে দেশে আসার মাত্র ৯ ঘণ্টার মধ্যে স্ত্রীর হাতে খুন হয়েছেন স্বামী জামাল হোসেন (৩৬); এমন অভিযোগ জামালের পরিবারের। পরকীয়ার সম্পর্ক টিকিয়ে রাখতেই প্রেমিকের সহযোগিতায় জামালকে কুপিয়ে হত্যার অভিযোগ।
বুধবার (১৫ মে) সকালে নিজ বাড়ির বেড রুমে জামাল হোসেনকে স্ত্রী আয়েশা ও তার কথিত প্রেমিক হত্যা করে। তবে গ্রামের কথিত প্রেমিককে আটক করতে পারেনি পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৪ মে) দুপুর ২ টার সময় মালয়েশিয়া থেকে বাড়ি ফেরেন জামাল হোসেন, আর রাত ৩ টার দিকে জামালের বুকে ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত জামালের স্ত্রী আয়েশা খাতুন, শ্বশুর রিয়াজুল ইসলাম টুকু ও শাশুড়ি ফুলবুড়িকে আটক করেছে পুলিশ। নিহত জামাল হোসেন বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের হবিবর রহমানের ছেলে।
নিহতের বাবা হবিবার রহমানের অভিযোগ, তার ছেলে প্রায় ১৫ বছর যাবৎ মালায়েশিয়ায় থেকেছে। একই গ্রামের রিয়াজুলের মেয়ে আয়েশার সঙ্গে তার প্রায় ১৫ বছর আগে বিবাহ হয়। আর বিগত এই ১৫ বছরে তার ছেলে মালায়েশিয়া থেকে মাত্র ৩ বার বাড়ি এসেছে। তার বাড়ি না থাকার কারণে স্ত্রী আয়েশা এলাকার বিভিন্ন ছেলের সঙ্গে প্রেম করত। প্রায়ই কারো না কারো সঙ্গে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হয়ে দুই তিন দিন পর বাড়ি ফিরত। তার ছেলের আলাদা করে বাড়িতে যে বিল্ডিং তৈরি করেছে সেই বিল্ডিংয়ে আয়েশা ও তার মা বাবা বসবাস করত।
স্থানীয়রা জানায়, স্বামী বিদেশ থাকার সুযোগে আয়েশা একাধিক প্রেমের সম্পর্ক গড়ে তোলে এলাকায়। কেউ তাকে ফোন করে ডাকলে সে মোটরসাইকেল ভাড়া করে দুই তিনদিন একাধারে হারিয়ে যেত। এর আগে গতবার যখন তার স্বামী বিদেশ থেকে বাড়ি এসেছিল তখনও তাকে বিদ্যুতের তারে জড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে এলকার জনসাধারণ অভিযোগ করেন।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, হত্যার তদন্তের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তাদের থেকে জানার চেষ্টা করছি কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তদন্ত না করে এখন কিছু বলা যাবে না। নিহতের লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
Related News
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More



Comments are Closed