Main Menu

সিলেটে মধুফুলসহ ৮ রেস্টুরেন্টকে জরিমানা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পৃথক ভেজাল বিরোধি অভিযানে সাতটি রেস্টুরেন্টকে ৯৯ হাজার টাকা ও একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্টানকে ২ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে এ জরিমানা করা হয়। এছাড়া নগরীর কদমতলীতে ২টি ফলের দোকান, ১টি হোটেল ও ১টি মুদি দোকানকে ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত নগরীর লাল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া। প্রায় দেড়ঘন্টা চলে এ অভিযান।

এসময় লালবাজারের সাদিয়া রেস্টুরেন্টকে ৩০ হাজার, সিটি হাট রেস্টুরেন্টকে ৩০ হাজার ও পড়শী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া জানান, নোংরা, অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের ৩টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Manual3 Ad Code

এদিকে বেলা ২টার দিকে নগরীর সুবিদবাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৪ টি রেস্টুরেন্ট এবং একটি খাদ্য প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী।

Manual6 Ad Code

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের কারণে মিতালী রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, রাজু রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা, আরো দুটি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা এবং সিলেটের প্রসিদ্ধ ব্র্যান্ড মধুফুল’কে ২ হাজার টাকা সহ বিভিন্ন অপরাধে মোট ২১ হাজার জরিমানা করা হয়।

অভিযানে বাজার কর্মকর্তা গোলাম রসুল, বিএসটিআই পরিদর্শক ইয়াসির আরাফাত, স্যানিটারি ইন্সপেক্টর বেনু ভুষন দাশ অংশ নেন। ভেজালের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী।

Manual2 Ad Code

একই সময়ে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ভেজাল বিরোধি অভিযান চালিয়ে ২টি ফলের দোকান, ১টি হোটেল ও ১টি মুদি দোকানকে ১০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে।

এব্যাপারে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, কদমতলী এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ আসা যাওয়া করে। তাদের কাছে এসব ভেজাল খাবার বিক্রি করে আসছেন এই ব্যবসায়ীরা।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code