বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ২
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় প্রবাসীর মা ও ভাগিনা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ভাগিনা আতিকুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের সৌদি প্রবাসী সেবুল মিয়ার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়ির কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে মুখোঁশপরা অস্ত্রধারী ডাকাতদল। ঘরে প্রবেশ করেই প্রবাসীর মা আফিয়া বেগম (৬২) ও ভাগিনা আতিকুর রহমানকে (২৩) পিটিয়ে আহত করে তারা। এসময় ১০/১২ জনের মুখোঁশ পরা ডাকাতদল ঘরের স্টীল আলমীরা থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা, সাড়ে আড়াই ভরি স্বর্ণালংকার ও ৪ ভরি রোপার গহনাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায় সঙ্গবদ্ধ ডাকাতদল।
তবে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেছেন ডাকাতির ঘটনা ঘটেছে এবং মারপিটের বিষয়টিও সত্য, তবে ডাকাতদল মালপত্র কিছুই নেয়নি।
প্রবাসীর বোন ও মা আফিয়া বেগম জানান, ২টি সিএনজি চালিত অটোরিকশা যোগে ১০/১২জনের ডাকাতদল ঘরে প্রবেশ করেই তাদের ওপর হামলা করে। পরে তার ও তার মেয়ের গলা থেকে একভরি ওজনের ২টি স্বর্ণের চেইন, মেয়ের কান থেকে অর্ধভরি ওজনের ২টি কানের দোল, আলমিরা থেকে নগদ সাড়ে ১০ হাজার টাকা লুটে নেয় ডাকাতদল।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed