বিদ্যুতের দাবীতে ছাতকে সড়ক অবরোধ
ছাতক প্রতিনিধি: লোডশেডিং নামে বিদ্যুৎ বিভ্রাট বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ছাতকের গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে শনিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সড়ক অবরোধ করা হয়।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক, ছাত্র, শ্রমিক, গোবিন্দগঞ্জ পয়েন্ট ও বাজারের ব্যবসায়ীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
সদরুল আমিন সোহানের সভাপতিত্বে ও আসবর আলীর পরিচালনায় এক পথ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তারা বলেন, অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ বিড়ম্বনার জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ি করে অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানান। তারা বলেন, অভিযোগ কেন্দ্রের নাম্বারে ফোন দিলে রিসিভ করা হয়না, অনেক সময় ষ্টাফরা গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের হস্তক্ষেপে আধঘন্টা পর অবরোধটি তুলে নেওয়া হয়।
এদিকে শুক্রবার দুপুরে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে লোডশেডিং নামে বিদ্যুৎ বিভ্রাট বন্ধ এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ব্যবসায়ী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও আশরাফুল হকের পরিচালনায় মানববন্ধন চলাকালীন পথ সভা অনুষ্টিত হয়।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed