Main Menu

সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজীটুলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৩ পিস ইয়াবা।

আটককৃতরা হচ্ছে নগরীর কাজীটুলার উচা সড়কের এফ বস্ক/১০৬ নং বাসার মো. আছরত আলী ছেলে মো. গেলাম রহমান কোরেশী সোহেল (৩৫) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হরিপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো. মফিক উদ্দিন (৪৬)। বর্তমানে তিনি নগরীর শাহী ঈদগাহ ৭ নং হুসনাবাদের বাসিন্দা।

Manual7 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানান, শুক্রবার (১০ মে) রাত পৌনে ১২ টায় নগরীর কাজীটুলা বাংলাদেশ টেলিভিশন সিলেট উপকেন্দ্র সংলগ্ন উচা সড়ক মসজিদ মার্কেট গলি এফ বস্ক/ ১০৬ নং মো. আছরত আলীর বসত ঘর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code