Main Menu

মৌলভীবাজারে চাঁদা নিয়ে সংঘর্ষে যুবক খুন

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে চাঁদা আদায় নিয়ে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক যুবক। তার নাম রুবেল মিয়া (২৫)। তিনি শহরতলীর হিলালপুর এলাকার মৃত ছইদ উল্লাহর ছেলে।

শনিবার বিকেলে শহরের হিলালপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার রুমান, তুহিন, রুহিন ও বাবুলের সাথে চাঁদা আদায় নিয়ে রুবেল ও তার সহযোগীদের কথাক্চ্টি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রুবেল গুরুতর আহত হয়। তাকে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রুবেল মারা যায়।

রুবেলের মৃত্যুর খবর শোনে তার বড় ভাই পীর আজাদের নেতৃত্বে নিহত রুবেলের সহযোগীরা সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী গাড়ি ভাঙচুর শুরু করে।

Manual1 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানিয়েছে, রুবেলের নিয়ন্ত্রণে একটি বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

Manual5 Ad Code

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম নিহতের সত্যতা স্বীকার করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code