Main Menu

বিশ্বনাথে ১১ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমকে সামনে রেখে উপজেলার পুরাণ ও নতুন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার অভিযান পরিচালনা করে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

Manual2 Ad Code

পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেক দোকানে মূল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ মালামাল বিক্রি করাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র বিভিন্ন ধারায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি সবাইকে সতর্ক করা হয়।

এসময় উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর অলিদ গোবিন্দ সরকারসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code