দিনাজপুরে সেপটিক ট্যাংকে পড়ে ২ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের কাহারোল উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ইসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবদুল খালেক (৪৫) ও একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে মো. নাসিম (৩৫)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল ৯টার দিকে উপজেলার ইসাইল গ্রামে শমসের আলীর বাড়িতে সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতে গিয়ে অসাবধানতাবশত ওই দুই শ্রমিক ভেতরে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা করা হবে বলে জানান ওসি।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual5 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual6 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed