সিলেটে স্বাদ ও রাজমহলকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মেয়াদ উত্তীর্ণ খাবার ও প্রসাধনী সামগ্রী রেখে তা বিক্রির দায়ে মিষ্টান্ন বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ ও রাজমহলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে তা ধ্বংসও করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ মে) বিকেলে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টের স্বাদ ও রাজমহলের শাখায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে চলা অভিযানে উপস্থিত থেকে সাহায্য করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।
এ ব্যাপারে শাহিনা আক্তার জানান, স্বাদের এ শাখায় অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ শ্যাম্পু, চানাচুর, কোমল পানীয় রাখা ও বিক্রি এবং খেজুরের প্যাকেটে মূল্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি।
এদিকে একই দিনে বিক্রির উদ্দেশ্যে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজমহলকে ৫ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে শাহিনা আক্তার জানান, অভিযান চলাকালে রাজমহল বাবনা শাখায় মেয়াদ উত্তীর্ণ কোমল পানিয় ও দই পাওয়া গেলে তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করি।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed