ডোমারে ৪ দোকানে ২৩ হাজার টাকা জরিমানা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ডোমারে রমজানের প্রথম দিনে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দুপুরে ডোমার শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা। এ সময় আদালতকে সহযোগীতা করেন সেনেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন।
দোকানে দ্রব্যের মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয় এবং প্লাষ্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ও পাটজাত পন্য মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মুদি দোকানের মালিক জয়নাল আবেদিনকে ২ হাজার টাকা, চন্দন সাহা ১৫ হাজার টাকা, চাউল ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে ৫ হাজার টাকা ও ফল ব্যবসায়ী বাবুল হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়।
Related News
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual5 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual2 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More



Comments are Closed