বাইসাইকেল কিনে না দেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
গোয়াইনঘাট প্রতিনিধি : বাইসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের সাথে অভিমান করে সিলেটের গোয়াইনঘাটে ইমন আহমদ নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার নয়াবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। ইমন নয়াবস্তি গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
নিহতের মা জানায়, ইমন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি বাইসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার জানিয়ে আসছিল। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে ছেলের বাইসাইকেলের আবদারটি মেটাতে পারেননি তারা। আর এরই জেদ ধরে শনিবার সন্ধ্যায় পরিবারের লোকজনের সবার অজান্তে বাড়ির পাশে একটি গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed