বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। নিহতদের তিনজন জলদস্যু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার ( ৬ মে) সকালে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু রানা বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছে। সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র্যাবের ২ সদস্য আহত হয়েছে। নিহত তিন বনদস্যুর পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর মো. শামীম সরকার জানান, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরপুটিয়া এলাকার খুন্তাকোদালিয়া খালে বনদস্যুরা অবস্থান করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। এ সময় বনদস্যুরা র্যাবের উপর গুলি বর্ষণ করে। একপর্যায়ে র্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধের পর বনদস্যুরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি করে আহত অবস্থায় ৩ বনদস্যুকে উদ্ধার করে মোংলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র, একটি নৌকা ও বিপুল সংখ্যক গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আহত র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed