Main Menu

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮২.২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ১০ বোর্ডে পাসের গড় হার ৮২ দশমিক ২০ শতাংশ। যা গতবারের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রীর হাতে পরীক্ষার ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ফলাফলের কিছু অংশ তুলে ধরেন।

১০ বোর্ডের মধ্যে এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ, মাদরাসা বোর্ডে ৮৩ দশমিক ০৩ শতাংশ ও কারিগরিতে ৭২ দশমিক ২৪ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন।

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। এবারের ১০ বোর্ডে পাসের গড় হার ৮২ দশমিক ২০ শতাংশ। ২০১৮ সালে ১০ শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশ। যা গতবারের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ বেশি।

তবে এবার ১০ বোর্ডের জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ১ লক্ষ ৫ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী। যা গতবারের ৫ হাজার ৩৫ জন কম।

এ বছর সারা দেশে ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

উল্লেখ্য, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি হতে শুরু হয়ে শেষ ৫ মার্চ। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৬ মার্চ। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৩ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ২৮ ফেব্রুয়ারি।

রাশিয়ায় যাত্রীবাহী বিমানে আগুনে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শেরেমেতেভো বিমানবন্দরে যাত্রীবাহী বিমানে জরুরি অবতরণের আগে আগুন লেগে যায়। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫ জন। নিহতদের মধ্যে ২ জন শিশু ছিল বলে বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার তাস নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আগুন লাগার একটি বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীরা বেরিয়ে আসছেন। বিমানটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমবার জরুরি অবতরণে ব্যর্থ হয়ে বিমানটি দ্বিতীয়বারের চেষ্টায় জরুরি অবতরণ করে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, ‘যারা বেঁচে গেছেন। তাঁরা অলৌকিক ভাবে বেঁচে ফিরেছেন।’

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৭৮ জন যাত্রী নিয়ে বিমানটি শেরেমেতেভো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। পাইলট জরুরি অবতরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বার্তাও পাঠিয়েছিলেন। বিমানটি মারমানস্ক যাওয়ার কথা ছিল।

Share





Related News

Comments are Closed