ফেঞ্চুগঞ্জে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জে ডোবা থেকে আবদুল খালেক (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ মে) বিকেলে উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তি উপজেলার রাজনপুর গ্রামের গেদা মিয়া কলোনীতে দীর্ঘদিন ধরে বসবাস করেন। তার খোঁজখবর না পেয়ে পরিবারের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। শেষ পর্যন্ত উপজেলার ইসলামপুর কাজী বাড়ীর একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed