Main Menu

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের পরীক্ষাও স্থগিত

শিক্ষা ডেস্ক: অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রবিবারের (৫ মে) সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।

শনিবার (৪ মে) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পরামর্শ দফতরের জনসংযোগ পরিচালক মো. ফয়জুল করিম বলেন, আগামীকাল রোববারের অনার্স পার্ট-৪, ডিগ্রি প্রথম বর্ষ, বিবিএ চতুর্থ সেমিস্টার ও বিএড অনার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া এসব পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।

এর আগে ঘূর্ণিঝড় ফণীর কারণে শনিবারের (৪ মে) সকল পরীক্ষা স্থগিত করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed