‘ফণী’র ছোবলে লণ্ডভণ্ড ওড়িশা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হেনেছে ভারতের ওড়িশায়। ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতিবেগে ওড়িশা উপকূলে আছড়ে পড়েছে। মহাশক্তিধর ঘূর্নিঝড়ের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা ওড়িশা।
স্থানীয় সময় শুক্রবার (৩ মে) সকাল ৮ টায় রাজ্যের গোপালপুর উপকূলে আঘাত হানে এ ঘূর্নিঝড়। সকালে সেখান থেকে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এনডিটিভি ও ওড়িশা সান টাইমসসহ দেশটির একাধিক গণমাধ্যম এখবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ইতিমধ্যে রাজ্যের বেশিরভাগ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ নেই পুরীর জগন্নাথ মন্দিরেও। একইসঙ্গে স্থানীয় ঘরবাড়ি ধ্বংসের খবরও পাওয়া যাচ্ছে। ঝড় চলতে থাকায় ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা করা যাচ্ছে না। অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন সেখানকার সরকারি কর্মকর্তারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ঝড়টি দেশটির উত্তর-উত্তরপূর্ব দিকে অতিক্রম করা শুরু করেছে। এটি আগামী ছয় ঘণ্টার মধ্যেই দুর্বল হয়ে পড়বে বলে ভারতীয় আবহাওয়া অফিসের খবরে বলা হয়েছে।
দেশটির আবহাওয়া দফতরের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ৫০ কিলোমিটার ব্যসার্ধ জুড়ে আরও ঘণ্টা তিনেক চলবে এই তাণ্ডব। তারপর তটরেখা ধরে পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যাবে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed