জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবার্য কারণে শনিবার (৪ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ওইদিনের পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পূর্ব ঘোষিত অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পরামর্শ দফতরের জনসংযোগ পরিচালক মো. ফয়জুল করিম বলেন, আগামীকাল শনিবার অনার্স পার্ট-৪, ডিগ্রি প্রথম বর্ষ, বিবিএ চতুর্থ সেমিস্টার ও বিএড অনার্সের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঘুর্ণিঝড় ফণীর কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া এসব পরীক্ষার সংশোধিত তারিখ পরে জানানো হবে বলে জানান তিনি।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed