ভারতে সেলফি পাগল ৩ কিশোরের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি রেললাইনের উপর দাঁড়িয়ে সেলফি তোলার সময় তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।
বুধবার (১ মে) এক পুলিশ কর্মকর্তা জানান, ভারতের উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের পানিপথ নগরীতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো এক তরুণ রেললাইন থেকে লাফ দিয়ে নিজের প্রাণ রক্ষা করে।
পুলিশ কর্মকর্তা এম এস দাবাস জানান, দুর্ঘটনার সময় এই তরুণরা সেলফি তোলায় ব্যস্ত ছিল। যখন তারা আকস্মিক তাদের লাইনে একটি ট্রেনকে একেবারে কাছে চলে আসতে দেখে তখন তারা দিশেহারা হয়ে পাশের রেললাইনে লাফ দেয়। কিন্তু তারা এতোটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে সে রেলপথ দিয়েও যে আরেকটি ট্রেন আসছিল তা খেয়াল করেনি।
তিনি আরো জানান, তাদের একজন অপর দিকের রেললাইনে লাফ দেয়ায় প্রাণে বেঁচে যায়।
তারা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পানিপথে এসেছিল।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed