বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি ডেস্ক: ফেসবুক ছাড়া যেন জনজীবন স্থবির। সেই ফেসবুকের বিরুদ্ধে মাঝেমাঝেই তথ্য চুরির অভিযোগ ওঠে। আর এতে করে অনেক গ্রাহকই ফেসবুকের প্রতি অসন্তুষ্ট। আর ফেসবুকের প্রতি এই অসন্তোষ কমাতে এর ডিজানেই আসছে আমূল পরিবর্তন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নতুন এই ডিজাইন সামনে এনেছেন। সেখানে কোম্পানির আইকনিক নীল রঙের বার বাদ গিয়েছে।
নতুন ডিজাইন যোগ হয়েছে কোম্পানির মেসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারেও। নতুন এ ডিজাইন ফেসবুকের অনলাইন মার্কেটপ্লেস, ভিডিও অন ডিমান্ড ওয়েবসাইটেও দেখা যাবে। সব ওয়েবসাইটেই এবার থেকে ছবিসহ স্টোরিতে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়াও চেনা মানুষের সঙ্গে কথা বলার জন্য আসছে একটি নতুন ফিচার।
জাকারবার্গ বলেন, ‘প্রাইভেট মেসেজ, ছোট সময় থাকা, স্টোরি আর ছোট গ্রুপ অনলাইন যোগাযোগে ভবিষ্যতে দিশা দেখাবে। ব্যক্তিগত চ্যাটে এনক্রিপশান যোগ করে সুরক্ষা করলে গ্রাহক ফেসবুক এ চ্যাট করতে আরও সুরক্ষিত বোধ করবেন।’
এসময় জাকারবার্গ ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথা স্বীকার করে বলেন, ‘আমরা জানি সুরক্ষা প্রসঙ্গে আমরা নিজেদের নাম খারাপ করেছি।’
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed