Main Menu

শ্রীলঙ্কায় পিস টিভির সম্প্রচার বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় বন্ধ হল পিস টিভির সম্প্রচার। ড. জাকির নায়েকের পিস টিভির বিরুদ্ধে জেহাদের বিষ ছড়ানোর অভিযোগ তুলেছে দেশটি। তাদের অভিযোগ এ টিভির মাধ্যমেই যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি কর্মকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে।

শ্রীলঙ্কার সব থেকে বড় দুই কেবল অপারেটর- ডায়ালগ ও এলটি, বিতর্কিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও সরকারি নির্দেশ আসেনি। তবে শিগগিরই প্রশাসন এই ঘোষণা করতে চলেছে বলে খবর।

এর আগে ২০১৬ সালে ভারতে পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এরপর বাংলাদেশ সরকারও এটির সম্প্রচার বন্ধ করে দেয়। গুলশানের হলি আর্টজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার পর জঙ্গিরা পিস টিভি দেখে অনুপ্রাণিত হয়েছে বলে অভিযোগ ওঠে।

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চ্যানেলটির মালিক ড. জাকির নায়েক বর্তমানে সৌদি আরবে আশ্রয়ে রয়েছেন।

Share





Related News

Comments are Closed