জৈন্তাপুরে নৌকা ঢুবে পিতা-পুত্র নিখোঁজ
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালের সারী নদীতে আকস্মিক পাহাড়ী ঢলের পানিতে নৌকা ঢুবে পিতা-পুত্র নিখোঁজ রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়- বুধবার ভোররাত ৪টার দিকে সারী নদীতে কাঠ সংগ্রহ করতে গেলে আকস্মিক ভাবে উপর থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তাদের নৌকা তলিয়ে যায়। এসময় পিতা-পুত্র নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জবাড়ী গ্রামের আলা উদ্দিন (৩৫) ও তার ছেলে সাকিল আহমদ (১২)।
বিকাল সাড়ে ৫টায় এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
অপরদিকে সারী বেড়ীবাঁধ প্রকল্পের অফিস সূত্রে জানা য়ায় সারী নদীর পানি বিপদ সীমার ৫ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাঈনুল জাকির বলেন- নিখোঁজ হওয়ার সংবাদ পেয়েছি এবং তাদের সন্ধানে লোকজন কাজ করছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed